• সমগ্র বাংলা

বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দূর্বৃত্তরা এই আগুন দেয়।

এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেওয়ালে “জয় বাংলা লকডাউন” লিখেছে অগ্নিসংযোগকারীরা।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচলের ব্যহত করার চেষ্টা করে দূর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি'র কার্যালয়ে আগুন দিয়েছে। গাছও ফেলেছে শ্রীঘাট এলাকায় রাস্তার উপর নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুবৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে বলে জানান এই বিএনপি নেতা।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একদিন আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসোইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দূবৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo