• সমগ্র বাংলা

মিরপুর-১২-তে ট্রাফিক পুলিশ বক্সে হামলা-ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার পর এ ঘটনা ঘটে।

ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৯টায় মিরপুর-১৩ সেকশনে প্রিন্স বাজারের বিপরীত পাশে ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।

এর পর বেলা পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিতে অভিযান চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য তৎপর ছিলেন। সংঘর্ষের কারণে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo