ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হোটেল পলাশে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় হোটেলের একটি কক্ষে অবস্থান করা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে। ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, হোটেল থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে হোটেলের সামনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, রাতে হোটেল পলাশ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)