• সমগ্র বাংলা

বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু, বর-কনেসহ হাসপাতালে ৬০

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলিতে বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় ফখরুল আলম কিরণ (৫০) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ৬০ জন অসুস্থ হয়েছেন।

‎শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন থেকে ওই পল্লি চিকিৎসকের মৃত্যু হয়। মৃত পল্লী চিকিৎসক ফখরুল আলম কিরণ উপজেলার বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।
‎
‎পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার নিকলী উপজেলার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। এতে প্রায় ৩০০ জনের খাবারের আয়োজন করা হয়। এদিন বিয়ের অতিথিদের আপ্যায়ন করা হয় সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, সবজি ও ডাল দিয়ে। খাওয়ার পর রাত থেকেই একে একে অসুস্থ হতে থাকেন। শুরু হয় প্রচণ্ড পেটব্যথা, বমি ও ডায়রিয়া।
‎
‎রাত ১০টা থেকে হাসপাতালে আসতে থাকেন একের পর এক রোগী। গভীর রাত পর্যন্ত হাসপাতালে আনা হয় অন্তত ৬০ জনকে। আক্রান্তদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়।
‎
‎সেখান থেকে পল্লী চিকিৎসককে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
‎
‎তবে প্রকৃত ঘটনা জানতে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইফতেখার আহমেদ নাবিলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo