ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১২৩৯৯০) ভাড়া নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত দুজন ও আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি আটক করেছে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)