• সমগ্র বাংলা

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের দুই নেতাকর্মী পুলিশে সোপর্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটের পাশের রেললাইনে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মোহন কলেজ শাখার দুজনকে আটক করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

ছাত্রদল সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক এবং তাঁর সহযোগী নির্জন। তবে তাঁদের সঙ্গে থাকা সাংগঠনিক সম্পাদক শৈবাল সুযোগ বুঝে পালিয়ে যান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক দুজনকে থানায় নিয়ে যায়।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, রেললাইনের ওই এলাকায় তিনজন মিলে আগুন ধরানোর চেষ্টা চালাচ্ছিলেন। সে সময় সেখান দিয়ে যাতায়াতকারী সাধারণ শিক্ষার্থী ও অন্যরা বিষয়টি টের পেয়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল দৌড়ে পালাতে সমর্থ হলেও বাকি দুজনকে আটকে রেখে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, "ঘটনার সময় আমরা ফার্স্ট গেট এলাকায় ছিলাম। কর্মীরা দুজনকে আটক করেছে। এ খবর পেয়ে আমি, শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ঘটনাস্থলে পৌঁছাই। এরপর প্রক্টোরিয়াল বডি তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে থানায় হস্তান্তর করে।”

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo