ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা ইউনিট কমান্ডের আয়োজনে সোমবার (বেলা ১১টায়) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা ইউনিট কমান্ডের আহবায়ক মো. সাহিদুর রহমান, যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক, সদস্য সচিব মীর মোখতার আলী, মুক্তিযোদ্ধা অ্যাড. এস এ মতিন এবং সাইফুর রহমান হিলু প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে যারা বাধা সৃষ্টি করেছে, তারা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।#
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)