ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সিএনজি চালিত অটোরিকশার সাথে টমটমের সংঘর্ষে ফয়সাল শেখ নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া এলাকার কালিয়াকৈর- মাওনা আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টমটমটি পালিয়ে যায়।
নিহত ফয়সাল শেখ (২৭) নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী ভালুকা উপজেলার গ্রিন টেক্সটাইল লিমিটেডের উৎপাদন বিভাগে সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিকশাটি মাওনা চৌরাস্তা আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। সিএনজিচালিত অটোরিকশাটি বর্তমানে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ চকপাড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)