• সমগ্র বাংলা

‎গোপালপুরে পেটে জোড়া লাগানো শিশুর জন্ম, উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বিরল শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে জমজ দুই ছেলে শিশু। তাদের মাথা, হাত-পা আলাদা হলেও পেটের অংশ একে অপরের সঙ্গে জোড়া লাগানো। পায়খানা ও প্রস্রাবের পথও একসঙ্গে যুক্ত বলে জানা গেছে।

দীঘলআটা গ্রামের মেহেদী হাসান ও নুপুর বেগম দম্পতির ঘরে জন্ম নেয় শিশু দুটি। শনিবার সন্ধ্যায় প্রসববেদনা নিয়ে গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুপুর বেগম। পরে চিকিৎসক ডা. নাদিমের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

খবরটি ছড়িয়ে পড়ার পর শিশু দুটিকে দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। অন্যদিকে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তাদের বাবা-মা।

ফুটপাতে দোকান করে সংসার চালান বাবা মেহেদী হাসান। আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় সন্তানদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

শিশু দুটির জীবন রক্ষায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনে উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন অনেকে।

দুটি নবজাতকের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের এগিয়ে আসার দাবি উঠেছে। আর্থিক সংকটের কারণে যেন তাদের চিকিৎসা ব্যাহত না হয়, এখন সেই প্রত্যাশাই পরিবার ও এলাকাবাসীর।

শিরিন শাহিদ হাসপাতালের মালিক রিপন আহমেদ বলেন সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে আমাদের এই হাসপাতালে প্রথম বিরল আকৃতির নিয়ে বাচ্চার জন্মগ্রহণ করেছে, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন যদি তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয় অবশ্যই আমরা  চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করব।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খাইরুল আলম বলেন  গতকালকে রাতে বেসরকারি এক ক্লিনিকে শিশুটির জন্মগ্রহণ করেন। আমি শুনতে পেরেছি শিশুটির হাত চারটি  পা চারটি মাথা দুটি তাই শিশুটাকে অনেক যত্ন নেওয়া প্রয়োজন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo