• সমগ্র বাংলা

গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। ব্যতিক্রমী শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবজাতকটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা সদাগর পাড়া গ্রামের সাগর ও নুপুর দম্পতির সন্তান। জন্মের পর শিশুটির শারীরিক গঠন দেখতে হাসপাতালে ও আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়ের বাশার জানান, এটি বিশেষ ধরনের যমজ শিশু। শিশুটির শরীরের বাইরের অংশ জোড়া লাগানো রয়েছে। অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ আলাদা কি না, তা জানতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে অস্ত্রোপচারের সম্ভাব্যতা যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের জটিল চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া প্রয়োজন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। এ বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অন্যদিকে, শিরিন শারমিন ক্লিনিকের পরিচালক জানান, তাঁদের ক্লিনিকেই অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হবে।

এদিকে শিশুটির স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়েছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির চিকিৎসা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা।

স্থানীয় দর্শনার্থীরা জানান, তাঁরা জীবনে প্রথমবারের মতো এমন শিশুর জন্মের কথা দেখেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় শিশুটির উন্নত চিকিৎসায় সরকারি সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo