• সমগ্র বাংলা

শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষার দুই বিষয়ে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে  আত্মহত্যা করেছে   সিয়াম (১৮) নামের  এক কলেজছাত্র।

রবিবার (১ নভেম্বর) দুপুরে  শ্রীপুর পৌরসভার  বহেরার চালা এলাকার জনৈক আলমগীর মাঝির ভাড়া বাড়ি থেকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। 

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কাশিয়াল এলাকার বাসিন্দা আল-আমিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পরিবারের সাথে বসবাস করতো এবং পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ বছর  এইচএসসি পরীক্ষা দিয়ে ২ বিষয়ে অকৃতকার্য হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সিয়ামকে বাড়িতে রেখে তার গার্মেন্টস কর্মী মা গার্মেন্টসে চলে যায়। দুপুরের দিকে নিহত সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে এসে দরজার তালা খুলে কলেজ ছাত্র সিয়ামকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার বোনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সিয়ামের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত সিয়ামের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় সেখানে লেখা ছিল  "সরি আম্মু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না " । 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo