ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন এবং প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন টেকসই করতে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা এ সময় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সুবিধার সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সমাজসেবা ও যুব উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন সফল যুব উদ্যোক্তার মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভা ও ঋণ বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উক্ত আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের অভিভাবকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)