• সমগ্র বাংলা

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই তরুণদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।

রোববার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, তরুণদের চিন্তা, চেতনা ও উদ্যমই দেশের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার অন্যতম চালিকাশক্তি। বয়স বাড়লেই মানুষ বৃদ্ধ হয় না; মানসিকভাবে যারা উদ্যমী, ইতিবাচক ও কর্মচঞ্চল, তারাই প্রকৃত অর্থে তরুণ। যুবকদের আত্মবিশ্বাসী ও কর্মক্ষম করে গড়ে তুলতে হবে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় দুইজনকে দুই লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo