ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: সচেনতার অভাব এবং সময়মত চিকিৎসার অভাবে বাংলাদেশে বছরে ১৩ হাজার নারী (ব্রেষ্ট) স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং ৭ হাজার জন অকালে মৃত্যু বরন করে থাকে। প্রতি মিনিটে ৪জন আক্রান্তসহ ১জন মারা যায়।
দিনে ওই আক্রান্তর গড় হার ৩৫জন এবং এর মধ্যে মারা যায় ১৯জন নারী মা বোন। তবে সময় মত ক্যামো থ্যারাপিসহ চিকিৎসা নিলে আক্রান্ত এবং মৃত্যুর ওই সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে গবেষনামূলক তথ্য উপস্হাপন করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক গবেষকরা। সারা বিশ্বে বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা ২৪ লাখে।
আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিউটের মিলনায়তনে বাংলাদেশ স্তন ক্যান্সার ও সচেনতা ফোরাম এবং খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ হাসপাতালের যৌথ উদ্দেগ্যে অনুষ্ঠিত মাস ব্যাপি স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনি ও বৈজ্ঞানিক অধিবেশনের সমাপনিতে ওই তথ্য উপস্হাপন করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান নিরব এবং জাতীয় ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানী ঢাকার বাইরে উপজেলা এবং প্রত্যান্ত গ্রাম অঞ্চলে ১০ হাজার লিপলেট বিতরন করেছেন আয়োজকরা। এতে কিছুটা হলেও স্তন ক্যান্সার সম্পর্কে আক্রান্ত নারী মা বোনেরা জানতে এবং যথা সময়ে চিকিৎসা নিয়ে অকাল মৃত্যু থেকে রক্ষা পাবে বলে আশা করছেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যান নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, স্বাস্হ্য দপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ প্রভাস চন্দ্র বিশ্বাস, দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিউটের সাধারন সম্পাদক এ.কে.এম আজাদ এবং চিকিৎসক গবেষকসহ নানান শ্রেণি পেশার প্রতিনিধিসহ বিভিন্ন বয়সি নারীরা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)