• সমগ্র বাংলা

পাবনায় জিপি'র বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, থানায় জিডি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. আরশেদ আলমের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখের বিরুদ্ধে পাবনা সদর থানায় জিডি করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাডভোকেট আরশেদ আলম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সুজানগর উপজেলার ভবানীপুর মৌজার একটি জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান আলী শেখ, মোতাহার আলী খাঁন ও তাদের দুই ছেলে বাদি হয়ে সুজানগর সিনিয়র সহকারী জজ আদালতে গোলাম আলী শেখ ও তার ছেলে স্বেচ্ছাসেবকদল সুজানগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন শেখ গংদের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলা চলা অবস্থায় এক নম্বর বাদি শাহজাহান আলী শেখ তার কেনা জমির অংশ থেকে ০.০৮ একর জমি উপযুক্ত দাম পেয়ে মামলার ৫ নম্বর বাদি আমি আরশেদ আলমের কাছে বিক্রি করেন। তারপর থেকে আমি মামলার পক্ষভুক্ত হয়ে বাদি হয়েছি। মামলা এখনও আদালতে চলমান রয়েছে।

আরশেদ আলমের অভিযোগ, এমন পরিস্থিতিতে সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখ দলের ও স্থানীয় প্রভাব খাটিয়ে ওই বাটোয়ারা মামলা প্রত্যাহার করার জন্য অন্যান্য বাদির উপর চাপ প্রয়োগ করে চলেছেন। না পেরে জাকির শেখ মামলার কারণে ক্ষুব্ধ হয়ে ৩০ অক্টোবর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, বানোয়াট মন্তব্য প্রকাশ করেছে। যা আমার সামাজিক মর্যাদা, মান সম্মান ও সুনাম ক্ষুন্ন হয়েছে। আমার পেশাগত সম্মান ও সামাজিক অবস্থান নষ্ট করার জন্য জাকির শেখ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে আমি পাবনা সদর থানায় ৩০ অক্টোবর একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছি।

সংবাদ সম্মেলনে আরশেদ আলম বলেন, ১৯৮৩ সাল থেকে ১৫ বছর সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পবানা জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে চলেছি। ১৯৮৩ সালে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত হয়ে পাবনা বার সমিতিতে যোগদান করে আজ পর্যন্ত সুনামের সাথে বিচার প্রার্থীদের আইন সহায়তা দিয়ে আসছি। এ যাবত কেউ আমার বিরুদ্ধে কোনোরকম অভিযোগ তুলতে পারেনি। কিন্তু সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখ বিচারাধীন মামলার বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। যা খুবই মানহানিকর। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখ বলেন, জমি নিয়ে মামলা আজ ২৮/২৯ বছর ধরে। কিন্তু মামলার অন্যান্য বাদিদের সাথে যুক্ত হয়ে আরশেদ আলম জমি নিয়ে তাদের পক্ষভুক্ত হয়েছে। তিনি আমাদের আইনজীবিকে নানাভাবে হুমকি দেয় স্বাক্ষীর দিনে না দাঁড়ানোর জন্য। পরে বাধ্য হয়ে আমি ফেসবুকে কিছু কথা লিখেছি এবং যা লিখেছি সব সত্য, একটাও মিথ্যা নয়। তিনি সংবাদ সম্মেলন করেছেন, আমিও সংবাদ সম্মেলন করে তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আমার কথার একাটও যদি মিথ্যা হয় তাহলে আইন, দল যা শাস্তি দেয় মাথা পেতে নেবো।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo