• সমগ্র বাংলা

অ্যাম্বিশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় অ্যাম্বিশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী তানজিব হোসাইন সায়েমকে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় STUDY POINT - A LEARNING HUB মিলনায়তনে আয়োজিত ল্যাপটপ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি প্রতিষ্ঠানটির কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী। জুলাই-ডিসেম্বর সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে তাঁকে বিজয়ী নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাম্বিশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মো. আবদুল মোমেন (ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাং হারুনুর রশিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোছাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংক পিএলসির ব্যাংকার মো. বেলাল উদ্দিন এবং ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ মুহাম্মদ আরাফাত।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo