• সমগ্র বাংলা

কালীগঞ্জে শিশু মিতালী পার্কসংলগ্ন গাছ থেকে মরদেহ উদ্ধার, আগের দিন কলেজছাত্রের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরীবাড়ী এলাকায় শিশু মিতালী পার্কসংলগ্ন একটি পুকুরপাড়ের গাছ থেকে দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রাম থেকে অনিক বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

দেলোয়ার হোসেন নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন।

দেলোয়ারের স্ত্রী মোর্শেদা বেগম জানান, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে তাঁকে বাসায় দেখতে পান। পরে কোনো একসময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। শনিবার সকালে স্বামীকে বাসায় না পেয়ে তিনি কর্মস্থলে চলে যান। পরে মুঠোফোনে স্বামীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রামের নিজ বাড়ি থেকে অনিক বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। অনিক ওই গ্রামের রতন বিশ্বাসের ছেলে এবং কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিকের চাচা নারায়ণ বিশ্বাস জানান, বাড়ির একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার নবনিযুক্ত ওসি সাজ্জাদ করিম খান জানান, প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo