• সমগ্র বাংলা

শিবচরে দুই হাজার তালের বীজ রোপণ করলেন দেশ সংগঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে দুই হাজার তালের বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির খেজুর, পেয়ারার চারা ও এক হাজার তালের বীজ রোপণ করা হয়।

এর আগে গত ১৭ অক্টোবর উপজেলার ভান্ডারিকান্দি এলাকায় দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারা গাছের চারা এবং এক হাজার তালের বীজ রোপণ করে সংগঠনটি। দুই দফায় মোট দুই হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মো. মাসুম মোল্লা, মো. সজিব, এস.এম. দেলোয়ার হোসাইন, শফিকুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবী

দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বলেন, দেশ সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, মানবিক, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে আমাদের এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

 সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। আমরা চাই, বৃক্ষরোপণ শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক আন্দোলনে পরিণত হোক। এ লক্ষ্যেই দেশ সংগঠন নিয়মিত সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয় বাসিন্দা আইনজীবী মহিউদ্দিন বলেন, দেশ সংগঠন দীর্ঘ ১৭ বছর ধরে শিবচরে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। আমি সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যাশা রাখি।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo