• সমগ্র বাংলা

লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজের শুভ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

‘উন্নয়নের অঙ্গীকার, মানুষের নিরাপত্তায়’ স্লোগানকে সামনে রেখে নেওয়া এই প্রকল্পের বাস্তবায়নে এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবার রহমান লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক,এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকার টেকসই উন্নয়ন এবং দুর্যোগকালীন সময়ে মানুষের জানমালের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগের সময় মানুষের জীবনের নিরাপত্তা বিধান এবং একই সাথে নতুন প্রজন্মের সুশিক্ষার পথ সুগম করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্থানীয়রা জানান,নদীবেষ্টিত রাজপুর ইউনিয়নে দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার হাজারো মানুষ দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী সুফল পাবেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo