• সমগ্র বাংলা

‎ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের সিংপাড়ার চাঞ্চল্যকর কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুর। অবিলম্বে আসামীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় সনাতন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ফরিদপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি সুকেশ কুমার সাহা, যুগ্ম সম্পাদক অজয় কুমার, অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়।

এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাম দত্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সদস্য সচিব সুব্রত রবিদাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "তরুণ কৌশিক সাহা জিতুকে নৃশংসভাবে হত্যা করে একটি পরিবারকে চিরতরে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ সম্ভব নয়।"

তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo