• সমগ্র বাংলা

মানিকগঞ্জে দিশারীর সমতার তারুণ্য শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি: লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা, ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের সচেতন ও সক্রিয় করে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মানিকগঞ্জে সমতার তারুণ্য প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক সংগঠন দিশারীর আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং সহিংসতা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংলাপ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে স্থানীয় সরকার, প্রশাসন, সুশীল সমাজ, যুব প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনায় লিঙ্গবৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি চিহ্নিত করার পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, সমতার তারুণ্য প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণ ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন লিঙ্গভিত্তিক বৈষম্য, কুসংস্কার, ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদার করা।

দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুহুল জামাল সুজন, কিশোর-কিশোরী সংগঠনের প্রতিনিধি মাসুমা খান মুক্তি, দিশারীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষার এবং ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের জেলা কমিটির সভাপতি তাহমিনা আফরিন মোহনা প্রমুখ।

সংলাপে অংশগ্রহণকারীরা সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো, সামাজিক সচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo