• সমগ্র বাংলা

লালমনিরহাটে নোঙ্গর ট্রাস্টের উদ্যোগে তিস্তা নদী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি::তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোঙর ট্রাষ্ট বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সরকার তিস্তা নিয়ে দেশি-বিদেশি গবেষক নিয়ে সমীক্ষা চালাচ্ছে।
তিস্তা প্রকল্পের সুবিধা ও প্রকল্পের স্থায়ীত্ব যেন দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে লক্ষ্য রেখে মহা পরিকল্পনা বাস্তবায়নে হাত দেবে।
নোঙর ট্রাষ্টের চেয়ারম্যান সুমন শামস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিস্তা নদীর উপর মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড: আতাউর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান,পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

মতবিনিময় সভায় তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা,তিস্তা মহাকরিকল্পনা বাস্তবায়ন,অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা, নদী খনন ও পানি সংরক্ষণ,নদী ভাঙ্গন ও বন্যা নিয়ন্ত্রণ,কৃষি, মৎস্য সম্পদ ও স্থানীয় অর্থনীতি, জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনায় স্বচ্ছতা, জবাবদিহি ও পরিবেশগত সুরক্ষা, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের করনীয়, নোঙর ট্রাস্টের প্রস্তাব, তিস্তার ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

আলোচনায় আরো অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডীন ডঃ তুহিন ওয়াওদুদ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টর প্রধান নির্বাহী ডঃ আব্দুল ওয়াহাব, তিস্তা ফোরামের উপদেষ্টা খন্দকার ফখরুল আনাম বেনজু প্রমুখ। এ মতবিনিময় সভায় সুশীল সমাজের নাগরিক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা'র সদস্য,সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo