• সমগ্র বাংলা

কালীগঞ্জে দুই মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপির এক নেতা। ঘটনার ছয় দিন পর এবার গ্রেপ্তার হলেন সেই ট্রাকের চালক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকা থেকে মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই রাতে কালীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা রাতের টহল শেষে তিন সন্দেহভাজনকে নিয়ে থানায় ফিরছিলেন। পথে পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে সদস্যদের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এসআই মো. মিজানুর রহমান ও রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। ট্রাকটি থামানোর চেষ্টা করতে গিয়ে অন্য পুলিশ সদস্যরাও গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই ট্রাকটি শনাক্ত ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশনস) ইকবাল হোসেনের নেতৃত্বে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। একই সময় গ্রেপ্তার করা হয় ট্রাকটির হেলপার রাজু শেখকে (২০)।

গ্রেপ্তার চালক মাজহারুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে। হেলপার রাজু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মো. লুৎফুরর শেখের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ট্রাক জব্দ ও হেলপার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চালককে পিরোজপুর থেকে কালীগঞ্জ থানায় নিয়ে আসতে উপপরিদর্শক ইব্রাহিম শেখ ও রিয়াদুল ইসলাম সেখানে গেছেন।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। চালক গ্রেপ্তারের মধ্য দিয়ে দুর্ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রমে আরও অগ্রগতি হলো।

মন্তব্য (০)





image

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

১

পাবনা প্রতিনিধি : রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর প...

image

পাবনায় হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপ...

image

প্রতিবন্ধী জনগোষ্ঠির সুবিধার্থে ডিসি অফিসে লিফট স্থাপনে প...

৩

বগুড়া প্রতিনিধি : উইমেন উইথ ডিজএ্যাবেলিটিস ডেভলপমেন্ট ফাউন্ড...

image

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটভাটার কাছে একট...

image

ঠাকুরগাঁওয়ের ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন: ইসি সচিব

৫

নিউজ ডেস্ক :  ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন সুষ্ঠু...

  • company_logo