ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মান্নাননগর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে। তিনি চাটমোহর উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে মান্নাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)