• সমগ্র বাংলা

পল্টনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর ঘটনা। ওই ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলার শিকার হন বলে তাঁরা উল্লেখ করেন। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনো হত্যাকাণ্ড, সন্ত্রাস ও সহিংসতার বৈধতা দিতে পারে না। নাগরিকদের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তাঁরা ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী ও ওয়ালীউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo