• সমগ্র বাংলা

নড়াইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, পথসভা ও মাছ অবমুক্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, পথসভা ও চিত্রা নদীতে মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্যসচিব আরিফুল আকবার মিল্টন, পৌর যুবদলের জাবেদুল ইসলাম জনি ও সদস্যসচিব রিয়াজুল কামাল পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুরুল সাঈদ বাবু ও সদস্যসচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্যসচিব আল মামুন গাজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে নেতৃবৃন্দ নড়াইলের চরের ঘাট এলাকায় চিত্রা নদীতে মাছ অবমুক্ত করেন।##

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo