ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণদের সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে 'সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি' প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাট সাধারণ পাঠাগারের (আলোকিত সাংস্কৃতিক ফোরাম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অদম্য যুব সংগঠনের আয়োজনে কর্মসূচিটি হয়।
কর্মশালায় ফ্যাসিলিটেশন করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন ও নির্বাহী সদস্য স্মৃতী আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় । এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং প্রকল্পের যুব স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
কর্মশালায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় সেক্স ও জেন্ডারের পার্থক্য, জেন্ডার স্টেরিওটাইপ এবং মেয়ে ও নারীর অধিকার তুলে ধরা হয়। এ ছাড়া সোশ্যাল মিডিয়া সুরক্ষা, ডেটা গোপনীয়তা, অনলাইন হয়রানি মোকাবিলা, মিডিয়া সাক্ষরতা এবং লবিং ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা চারটি দলে ভাগ হয়ে দলীয় কাজ করেন এবং নিজেদের কাজ উপস্থাপন করেন। আয়োজকরা জানান, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নিরাপদ অনলাইন আচরণ নিশ্চিত করতে তরুণদের সচেতন ও সক্রিয় করাই এ কর্মশালার লক্ষ্য।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)