• সমগ্র বাংলা

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের মেয়েদের দাপুটে জয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি মহিলা ফুটবল দল প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আঞ্চলিক পর্বে দুর্দান্ত জয় পেয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে দলটি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠে এ আঞ্চলিক খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোপালপুরের দলটি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় তারা।

খেলা শেষে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন মাসুদা পারভীন। সাবেক জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের পরিচালনায় এ পুরস্কার প্রদান করা হয়।

এ জয়ের মধ্য দিয়ে মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি মহিলা ফুটবল দল টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দলটির এমন সাফল্যে গোপালপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo