• সমগ্র বাংলা

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার (২৫ অক্টোবর) কসবা থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পর শিশুটিকে ২০ টাকা হাতে ধরিয়ে দিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করা হয়।

অভিযুক্ত মো. ইয়াসিন মিয়া উপজেলার ৩ নম্বর বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত মাখু মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে গ্রামের আলামিনের দোকান থেকে রান্নার জন্য সয়াবিন তেল কিনতে যায় শিশুটি। তেল নিয়ে ফেরার পথে অভিযুক্ত তাকে নিজের কাঠের দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। শিশুটির মা বিষয়টি তার স্বামীকে জানান।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে গ্রামের পশ্চিমপাড়ার গাজীবাড়িতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। সেখানে অভিযুক্তের স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অভিযুক্তের ভাতিজা রবিউল ইসলাম ৩ নম্বর বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও বিষয়টির সমাধান হয়নি। পরে ক্ষুব্ধ লোকজন অভিযুক্তের কাঠের দোকানে ভাঙচুর চালান। অভিযুক্তের স্বজনের রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

অভিযক্তের ভাতিজা রবিউল ইসলাম যুগান্তরকে বলেন, অপরাধী যেই হোক, আমরা আইন অনুযায়ী বিচার চাই।

স্থানীয়ভাবে মীমাংসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত অভিযোগ অস্বীকার করায় বিষয়টি নিশ্চিত হতে তারা বসেছিলেন। শিশুটির বক্তব্য জানার পর আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

শিশুটির বাবা বলেন, অভিযুক্ত ইয়াসিন মিয়া জোরপূর্বক আমার শিশু মেয়েকে ধর্ষণ করেছেন।

শিশুটির চাচি জানান, ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে তারা ঘটনাটি জানতে পারেন।

রোববার শিশুটিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শায়লা তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ রোববার যুগান্তরকে বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মো. মিনহাজ।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo