• সমগ্র বাংলা

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রোববার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক একটি নগরী উপহার দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

সেই লক্ষ্য পূরণে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, মিরপুরের পাশাপাশি যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে উত্তর সিটি কর্পোরেশন। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে উল্লেখ করে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ার করার পরিকল্পনার কথা জানান প্রশাসক।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার তা রুখে দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে।

এসময় নগর উন্নয়নে ফুটস্টেপের ভূমিকার প্রশংসা করে প্রশাসক বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo