• সমগ্র বাংলা

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

(২৪ অক্টোবর) শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের আলীর জাহাল কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এ পরিদর্শন চলে।

 অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায় কেন্দ্রের নিবাসী শিশুরা।

 এ সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম চৌধুরী প্রমুখ ।

অনুষ্ঠানে শিশুদের তৈরিকৃত ’আলোর পথযাত্রী” শিরোনামে দেয়ালিকা উন্মোচন করা হয়।

 সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উশু ডেমো প্রদর্শনী উপভোগ করে ভূয়সী প্রসংশা করেন মন্ত্রীসহ উপস্থিত সকলেই। অনুষ্ঠানের শেষে  শিশুরা মন্ত্রীর হাতে তাদের তৈরকৃত উপহার তুলে দেন এবং কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সন্মাননা ক্রেস্ট।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo