• সমগ্র বাংলা

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে গাছচাপায় ইমামের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম মাওলানা মুফতি নজরুল ইসলাম। তিনি রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমলাক হোসেন বাবু বিশ্বাস জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ গ্রামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই মাস আগে চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে আসেন। বর্তমানে তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিজ বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন নজরুল ইসলাম। এরই অংশ হিসেবে শনিবার সকালে বাড়ির পাশে থাকা একটি বিটুলি গাছ কাটছিলেন তিনি। গাছ কাটার একপর্যায়ে সেটির নিচে চাপা পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo