• সমগ্র বাংলা

চাটমোহরে বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ২৩৯ কৃতী শিক্ষার্থীকে সাফল্য সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে চাটমোহর পৌর সদরের ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলের ডা. শহিদুল্লাহ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ এম জাকারিয়া, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, রবিউল করিম তারেক, অধ্যক্ষ মোতাহার আলী, মাহবুবুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও গোলজার হোসেনসহ অন্যরা

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনভুক্ত ১৪টি কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

শিক্ষার্থীদের এই সাফল্যে তাদের মেধা, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এর আগে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo