ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ, আবেগ আর স্মৃতিচারণে মেতে ওঠেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বের করা হয় আনন্দ র্যালি। দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, উৎসব সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সভাপতি আলহাজ মোছা. আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোছা. রাহেলা খানম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক অলোক কুমার কুন্ডু, আবু বকর সিদ্দিক, মওলানা আবদুস সালাম, বর্তমান প্রধান শিক্ষক আরকেএম আবদুর রব মিঞাসহ অন্যান্য শিক্ষক।
আরও উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
পুনর্মিলনীতে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, গৃহিণীসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের এক মিলনকেন্দ্রে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি চলনবিল অঞ্চলের নারীশিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য স্মারক।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘ ৬২ বছর ধরে নারীশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই।
পুনর্মিলনী উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ মোছা. আনোয়ারা বেগম বলেন, সবার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)