• সমগ্র বাংলা

কালীগঞ্জে সড়কে প্রাণ গেল বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তার, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারালেন গাজীপুরের কালীগঞ্জের দুই ব্যক্তি-একজন পুলিশের উপপরিদর্শক (এসআই), অন্যজন স্থানীয় বিএনপি নেতা। রাতের টহল চলাকালে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন এসআই মিজানুর রহমান এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা।

পুলিশের তথ্য অনুযায়ী, তুমলিয়া এলাকায় রাতের টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। এ সময় মহাসড়কের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন তাঁরা। তখন একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেয়।

এতে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি এবং রফিকুল ইসলাম আহত হন। স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ৩টা ৫৫ মিনিটে রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অন্যদিকে, এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান। জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, কাভার্ড ভ্যানের সঙ্গে আটকে পড়া এসআই মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান। চালক ও গাড়িটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত রফিকুল ইসলাম তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

১

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

image

বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হাম...

২

বগুড়া প্রতিনিধিঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্র...

image

জনগনের দোরগড়ায় উন্নয়ন পৌছে দিতে এরশাদ উপজেলা সৃষ্টি করেছি...

৩

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...

image

ভারতের জম্মু-কাশ্মির কারাগারে সাজাশেষে দেশে ফিরলেন ৬ বাংল...

৪

বেনাপোল প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে প...

image

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখ...

  • company_logo