ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : মুমুর্ষ রোগী পরিবহনে চিকিৎসা সেবায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিউটকে আই.সি.ইউ সুবিধা সম্বলিত একটি এ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক। আধুনিক সুবিধা থাকায় সংকটাপন্ন রোগীকে পথিমধ্যে দ্রুত লাইফ সাপোর্ট সুবিধা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার বিকালে হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আজাদের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ জাকির আনাম।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্হাপক কামাল হোসেন, হাসপাতাল পরিচালনা কমিটির নেতা আবু তাহের আবু, খালেকুজ্জামান বাবু, ডাঃ গোলাম গাউস মন্টু, গোলাম রসুল রকেট, শামিম কবির, পিয়াল আহমেদ, মোকছেদ আলী মঙ্গলীয়া, ডায়াবেটিক হাসপাতালের সাবেক সাধারন সম্পাদক সফিকুল হক ছুটু এবং ঢাকাস্হ দিনাজপুর সমিতির সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ আশফাকুর রহমানসহ অন্যান্যরা।
এর আগে গত মাসে সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন এমপির কাছে সাধারন এ্যাম্বুলেন্স হিসেবে হস্হান্তর করেছিলেন ব্যাংকের চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম। তবে আই.সি.ইউ সুবিধা সংযোজনের জন্য মন্ত্রীর পরামর্শে সাধারন এ্যাম্বুলেন্সটিকে আই.সি. ইউ সুবিধায় সন্নিবেশিত করার পর আজ আবারো তুলে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আমানত সংগ্রহ ঋন দানের পাশাপাশি সামাজিক দ্বায়বদ্ধতায় বন্যা প্রাকৃতিক দুর্যোগে ত্রান সহায়তা, শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং রোগ বালাই নির্নয়ের সুবিধার্থে চিকিৎসা কেন্দ্র হাসপাতালে এম.আর.আই, সিটিস্ক্যান মেশিনসহ বিভিন্ন উপকরন ছাড়াও এ্যাম্বুলেন্স দিয়ে পাশে দাড়ায় এনসিএ ব্যাংক।
হাসপাতালে আগত রোগীদের চিকিৎসায় যে কোন মুর্হুতে অর্থের প্রয়োজন মিটাতে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চত্তরে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)