• সমগ্র বাংলা

চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় উপস্থিত নারীদের মিষ্টিমুখ করানো হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দিদি, বৌদি, কাকিমা, মাসি-পিসিসহ বিভিন্ন বয়সী নারীরা অংশ নেন।

শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শ্রী অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও শ্রী তরুণ পাল।

এ সময় বিএনপি নেতা রবিউল করিম তারেক, মো. গোলাম মাওলা, আনিসুর রহমান আনসু, এএম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল আলম, গোলজার হোসেনসহ চাটমোহর উপজেলার ৫৪টি দুর্গামন্দিরের সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শারদীয় উৎসব-পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo