• সমগ্র বাংলা

মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় কামরুল হাসান মজনু নামে এক সংস্কৃতিকর্মীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাঁর বাড়ির থাই জানালাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মুক্তাগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকাশিমুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামরুল হাসান মজনু “দেশীয় সাংস্কৃতিক সংসদ” মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, পাইকাশিমুল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মজনু ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী মৃত ইছব আলীর দুই ছেলে আল আমিন ও সাইফুল ইসলাম তাঁর ঘরের জানালার পাশে বসে মাদক সেবন করছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদকের গন্ধ পেয়ে মজনু ঘর থেকে বের হয়ে তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা দা নিয়ে মজনুর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আল আমিন মজনুর মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ দেন। তিনি হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে তাঁর দুই হাতের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়। এ সময় তাঁর বাড়ির থাই জানালাও ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত মজনুর ক্ষতস্থানে ১৩টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। আহত কামরুল হাসান মজনু সাংবাদিকদের বলেন, “প্রতিবেশী আল আমিন ও সাইফুল আমার ঘরের পাশে বসে মাদক সেবন করছিল। গন্ধ পেয়ে আমি তাঁদের বাধা দেই। পরে তাঁরা দাও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে আমাকে মারার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দেন। আমি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে আমার দুই হাতে দায়ের কোপলেগে গভির ক্ষত হয়।” মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে খবর পেয়ে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক, পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, পৌর সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, জামায়াত নেতা অধ্যক্ষ শামীমসহ জামায়াত ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নেতাকর্মীরা প্রথমে হাসপাতালে আহত মজনুকে দেখতে যান। পরে তাঁরা তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামছুল হক এবং পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo