• সমগ্র বাংলা

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

গতকাল বুবার দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের ভাষ্য, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

ঘটনার বিষয়ে এসআই রিমন মিয়া বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন।

মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানান এসআই রিমন মিয়া। তিনি বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আলম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে উল্লেখ করেন এসআই রিমন মিয়া। তিনি বলেন, আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

শেরেবাংলা নগর থানা–পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরি...

image

আমার ছেলের লাশ চাই, পরিবারের আকুতি গোপালপুরের তিন যুবক রা...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নির্মাণপ্রত...

image

ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা কামাল আহমেদ আটক

৩

সিলেট প্রতিনিধিঃ  সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজ...

image

চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী প...

image

মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীকে কুপিয়ে...

৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দ...

  • company_logo