• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  সার ডিলার নিয়োগ ঘিরে দেশের বিভিন্ন জেলায় অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনার অভিযোগ উঠেছে। কোথাও বরফকল, সিমেন্টের দোকান কিংবা মিষ্টির দোকানকে সার বিক্রয়কেন্দ্র বা গুদাম দেখানো হয়েছে বলে অভিযোগ, কোথাও একই পরিবারের একাধিক সদস্যকে ডিলারশিপ দেওয়ার সুপারিশ করা হয়েছে। আবার কোথাও নিয়োগ পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনার ডুমুরিয়ায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন এক আবেদনকারী। লক্ষ্মীপুরে নিয়োগের সুপারিশ বাতিলের দাবি করেছেন ব্যবসায়ীরা। আর চুয়াডাঙ্গায় নতুন নিয়োগ পাওয়া ৪৫ জনের মধ্যে ৪২ জন বিএনপির নেতাকর্মী ও স্বজন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা জেলায় নতুন নিয়োগ পাওয়া ৪৫ জন বিসিআইসি সার ডিলারের মধ্যে ৪২ জন বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গ জড়িত বলে অভিযোগ করেছেন জামায়াতের দুই সংসদ-সদস্য মাসুদ পারভেজ রাসেল ও মো. রুহুল আমিন।

বুধবার জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনর্নিয়োগের দাবি জানান।

তাদের অভিযোগ, যোগ্য ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ কেউ আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তারা।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা। উপজেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ দেওয়ার পর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo