• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারককরিকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরার 'প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।

আটক আলাউদ্দীন (৫২) শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

দুপুরে এক প্রেসব্রিফিং নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা অপর দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। পরে ধৃত আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি)।

এ ব্যাপারে শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতানামা ০২(দুই) জন ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের অভিযান অব্যহত আছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo