• লিড নিউজ
  • সমগ্র বাংলা

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের টঙ্গীতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকার জনৈক ফখরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।  

দগ্ধরা হলেন- লালচান মিয়া (৬০), তার স্ত্রী নাছিমা (৫০) এবং মেয়ে তানিশা (১৬)। দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ও ব্যাপক দগ্ধের কারণে তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, বুধবার সকালে টঙ্গী থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

‎ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, তিনজনেরই শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় লালচান মিয়া, তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। 

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার স্টেশনে ফেরত আসে। তবে এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বুধবার ভোরে রান্নার প্রস্তুতির সময় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo