ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে তাঁর সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পূজা-পার্বণ আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে তিনি এ সহায়তা দিচ্ছেন বলে জানা গেছে। তাঁর এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনার শীর্ষে হুমায়ুন। এভাবে তাকে প্রতিদিন ঘুরে ঘুরে এলাকার সকলের খোঁজ খবর নিতে দেখা গেছে।
সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে হুমায়ুন কবির বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকতে চাই। তিনি বলেন আমি আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সাধ্যমতো সহযোগিতা করে যাব।স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি নাজির মোল্যা, প্রচার সম্পাদক এনামুল মোল্যাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শেখ হুমায়ুন কবিরের অনুসারীরা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)