• সমগ্র বাংলা

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করার পর চাকরিচ্যুত হওয়ায় তারা ও তাদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন।

মঙ্গলবার  (২০ অক্টোবর) বিকাল ৫টায় চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নেন তারা। চাকরিতে পুনর্বহালসহ তাদের ন্যায্য দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

সাবেক এ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের ভাষ্য, ‘ইতিমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী অর্থ সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অনেকে মারাও গেছেন। আমরা চাকরিচ্যুত কর্মকর্তারা কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আমরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবো।’

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo