• সমগ্র বাংলা

‎ডিবির জালে ধরা গাইবান্ধা এবং রংপুরে ৮ ডাকাত, লুন্ঠিত মালামাল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: গত ১২ অক্টোবর মধ্যরাতে দিনাজপুর গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান এবং প্রাই়ভেটকারসহ ৪টি গাড়ী থেকে ল্যাপটপ মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করেছিল ১২/ ১৩ জনের একটি ডাকাতদল।কিন্তু শেষ রক্ষা হয়নি ডাকাত দলের। সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির ফাঁদে চিহ্নিত হয়ে যায় ডাকাত দলের পুরো পরিচয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আজ মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের কাছে ব্রিফিং ডাকাতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন 

ডিবির ইনচার্জ মুহাম্মদ আলমগীর এবং নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর সিদ্দিকসহ অন্যান্যরা।

আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার ৮জন গাইবান্ধা এবং রংপুরের বাসিন্দা। তবে আত্বগোপন করেছে দলের স্হানীয় সদস্যরা । গ্রেপ্তার ডাকাত দলের সর্দার আরিফুর রহমান রংপুরের তরবমৌজা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। কুখ্যাতির জন্য স্হানীয়রা তাকে চেয়ারম্যান নামে ডাকে। 

দলের অন্য সদস্যরদের মধ্যে 

শাকিল সরকার (২৬) পিতা ফুলমিয়া সরকার সাং-ভাজাকালাই (মহেশপুর) থানা-সাদুল্লাপুর গাইবান্ধা, রুহুল আমিন (৩৫) পিতা- মৃত চান মিয়া, সাং-ভাজাকালাই (জামালপুর) সাদুল্লাপুর গাইবান্ধা, রাশেদ মিয়া (৩০) পিতা- অঞ্জু মিয়া, সাং- হাসানপুর (কসাইপাড়া) থানা-পীরগঞ্জ রংপুর,রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫) পিতা- মৃত মোখলেস প্রধানসাং- হাসানপুর (জুম্মা পাড়া) পীরগঞ্জ রংপুর,  সাজু মিয়া (৫৩) পিতা- মোঃ সুলতান মিয়া সাং- হাসানপুর উত্তর পাড়া, থানা-পীরগঞ্জ রংপুর,শাহিন মিয়া (৩০) পিতা- সানোয়ার শেখ খোকন সাং- নাসিরাবাদ কলোনী থানা-গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং মিরাজ মিয়া (৫৩) পিতা সুলতান মিয়া হাসানপুর উত্তরপাড়া।

মধ্যরাতে যানবাহন  চালক হেলপার এবং আরোহিদের জিম্মি এবং মারপিট করে মালামালের বোস্তা মাথায় তুলে নিরাপদে সটকে পড়েছিল তারা। গ্রেপ্তার অভিযানে ল্যাপটপ মোবাইল ফোনসহ কিছু মালামাল উদ্ধার করতে পেরেছেন তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo