ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ একদিকে মাইকে ভেসে আসছে আজানের ধ্বনি, অন্যদিকে কিছুটা দূরেই বাজছে ধামের কাঁসর-ঘণ্টা—কোনো দ্বিমত বা সংঘাত ছাড়াই প্রায় তিন দশক ধরে ফরিদপুরে বজায় রয়েছে ধর্মীয় সম্প্রীতির এই অমলিন নজির। ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড় সংলগ্ন মডেল মসজিদ এবং তার ঠিক দুই পাশে অবস্থিত জেলা বাস মালিক সমিতি ও জেলা মিনিবাস মালিক সমিতির দুটি পূজা মণ্ডপ আজ সারাদেশের জন্য অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্গোৎসবের সময়েও এখানে বিরাজ করে পূর্ণ শান্তি ও উৎসবমুখর পরিবেশ। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা অত্যন্ত শ্রদ্ধার সাথে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। নামাজের সময় মণ্ডপে বাজনার শব্দ বন্ধ রাখা হয়, আর নামাজ শেষ হলেই শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদপুর একটি ঐতিহ্যগত অসাম্প্রদায়িক শহর। "মাঝে মসজিদ আর দুই পাশে মণ্ডপ হলেও আমাদের মধ্যে কখনো কোনো ভেদাভেদ তৈরি হয়নি। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বহু বছর ধরে এভাবে একসাথে উৎসব উদযাপন করছি।" দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও এই সম্প্রীতির চিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।
রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায় থেকেও এই সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগ দেখা গেছে। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা বলেন, "প্রাচীনকাল থেকেই আমরা সব ধর্মের মানুষ একসাথে বসবাস ও উৎসব পালন করে আসছি। এ সম্প্রীতির আবহাওয়া ধরে রাখতে রাজনৈতিকভাবে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে।"
নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা রেঞ্জের আনসার ব্যাটালিয়ন উপ-পরিচালকের পক্ষে মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক তানজিনা জানান, "এখানকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার। একই জায়গায় মসজিদ ও মণ্ডপের এই সহাবস্থান সারা বাংলাদেশের জন্য এক অনন্য রোল মডেল। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকলেও অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।"
ফরিদপুরবাসীর প্রত্যাশা, সম্প্রীতির এই চিরন্তন বন্ধন আগামী দিনগুলোতেও একইভাবে অমলিন থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকা...
দিনাজপুর প্রতিনিধি: গত ১২ অক্টোবর মধ্যরাতে দিনাজপুর গাই...
নিউজ ডেস্কঃ রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভ...
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বকেয়া বেতন ভাতা এবং সর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে স...

মন্তব্য (০)