• সমগ্র বাংলা

পাবনার ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লুকমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সূর্য বানু বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় তাঁর ছেলে উদ্দিন আহমেদ নেশার টাকা চান। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি রান্নাঘরে থাকা কাস্তি দিয়ে মায়ের গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত উদ্দিন আহমেদ পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে আটক করে।

স্থানীয়দের দাবি, নেশার টাকার জন্য এর আগেও তিনি একাধিকবার মাকে মারধর করেছিলেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo