• সমগ্র বাংলা

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে ফুটবল-ক্রিকেট সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

 সৈয়দপুর  প্রতিনিধি: সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে তাদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে ১০ মিনিট সময় কাটান তিনি।

সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এনপিবিকে বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। তাদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান। এরপর শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আরও বলেন, এ সময় প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের অনুরোধ করা হয়েছে। এসব দাবি লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo