• সমগ্র বাংলা

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সকালে উপজেলার বলিভদ্রপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কোন্দল ও মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেন ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ভোররাতে বাড়ির ভেতর চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।      

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo