• সমগ্র বাংলা

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর রংপুরে হরতাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

 রংপুর  প্রতিনিধি : রংপুর নগরীতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা জজ আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নাগরিক কমিটির সদস্যসচিব আইনজীবী পলাশ কান্তি নাগ। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

চার দফা দাবির মধ্যে রয়েছে প্রিপেইড মিটার বাতিল, আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।

সংবাদ সম্মেলনে পলাশ কান্তি নাগ অভিযোগ করেন, গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নগরীর বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে। এসব মিটারের কারণে ডিজিটাল মিটারের তুলনায় গ্রাহকদের দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পলাশ কান্তি নাগ আরও বলেন, বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। প্রিপেইড মিটার প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনটির সদস্যসচিব আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের দাবিতে আন্দোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। এ পরিস্থিতিতে দাবি আদায়ে হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।

হরতাল সফল করতে নগরীর সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এ বি এম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুণ, মাহবুব আলম ও সানজিদা আক্তারসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo